× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় বার্ন ইন্সটিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১১:৩৭ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগী মারা গেছেন। আজ (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, পলাশ ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১ নম্বর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন এবং তার আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালে তাকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির পর বার্ন ইউনিটের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ডা. শাওন বলেন, "যেহেতু তিনি পেছন দিক থেকে পড়ে মারা গেছেন, তাই ১৫ তলা ছাড়া আর কোনো জায়গা থেকে পড়ে মারা যাওয়ার সুযোগ নেই।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.