× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যশোরে অ্যাম্বুলেন্স-ইঞ্জিনচালিত ভ্যান সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

ছবিঃ সংগৃহীত।

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) এবং তার কন্যা রত্না খাতুন (১২) তারা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বাবলু রহমান বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.