× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্নীতি বন্ধ সম্ভব না হলেও দুর্নীতির পথ কঠোর করতে হবে- বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার এবং সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার ফলস্বরূপ বাজারে স্বস্তি ফিরেছে। তিনি জানান, চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

আজ (১৯ মার্চ) বিকেলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। 

উপদেষ্টা আরও বলেন, দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়, তবে এর পথ কঠোরভাবে বন্ধ করতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্টদের আমদানির পাশাপাশি রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে আহ্বান জানান। 

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। তাই সকলকে ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.