× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নববর্ষ সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বছর বাংলা নববর্ষ ব্যাপক আয়োজনে উদযাপিত হবে। উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ( এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের মাসে আইন-শৃঙ্খলা নিয়ে আপনারা যতটুকু সন্তুষ্ট, আমিও ততটুকু সন্তুষ্ট।"

বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, নববর্ষের শোভাযাত্রার নাম 'মঙ্গল শোভাযাত্রা' হবে কি না, বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। ১০ এপ্রিল সেখানে সিদ্ধান্ত হবে, তবে আজকে নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও জানান, এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে এবং ২৬টি জাতিগোষ্ঠীও এতে অংশগ্রহণ করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.