× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের- ড. ইউনুস

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১৩:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো অসাধারণ সব আইডিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। আজ ( এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন।

. ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসার চমৎকার সুযোগ রয়েছে, যা শুধু দেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি উদাহরণ হিসেবে বলেন, একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ছোট গ্রামে শুরু হয়েছিল, তবে এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন . ইউনূস এবং কিছু সময়ের জন্য চুপ হয়ে যান।

তিনি আরও মন্তব্য করেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। তিনি বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদলানো একটি স্বর্গীয় অনুভূতি।" কার্বন নিঃসরণ বাদ দিয়ে নতুন সভ্যতা গড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে . ইউনূস বর্তমান সভ্যতাকে আত্মবিধ্বংসী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে এবং তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা করা শুধু দেশের জন্য নয়, এটি একটি বৈশ্বিক সামাজিক ব্যবসার অংশ হওয়া।

. ইউনূস আরও বলেন, দরিদ্র জনগণের উন্নতির জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করেই দারিদ্র্য বিমোচন সম্ভব। এবং সামাজিক ব্যবসার আদর্শ স্থান হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন এপ্রিল শুরু হলেও, আজ ( এপ্রিল) প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.