× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়- ডিএমপি

ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২৫, ১৪:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

হেফাজতে পুড়ে যাওয়ার যে খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

আজ (২২ এপ্রিল) ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,

বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। কেস ডায়েরি ডিবির হেফাজতে পুড়ে যায়নি।

এর আগে, হাইকোর্টে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ জানান, গত আগস্ট ডিবি অফিসে আগুন লাগে এবং তাতে অনেক রেকর্ড পুড়ে যায়। তিনি মামলাটির তদন্ত সম্পন্নে আরও মাস সময় চান। তবে তিনি আদালতকে আশ্বস্ত করেন যে তদন্তে অগ্রগতি হয়েছে এবং কাজ এগিয়ে চলছে।

হাইকোর্ট পরে মামলাটির তদন্ত সম্পন্ন করতে ডিবিকে আরও মাস সময় দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, সাগর-রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত কেস ডায়েরি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। তবে ডিএমপি তথ্যকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.