× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৫, ২১:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে বুধবার রাতে (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, (২৪ এপ্রিল) বৃহস্পতিবার থেকে (২৬ এপ্রিল) শনিবার পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস ও মিশনেও পতাকা অর্ধনমিত থাকবে।

শোক পালনের অংশ হিসেবে পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.