× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামীলীগ দলীয় কক্সবাজারের সাবেক এমপি জাফর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৪ পিএম । আপডেটঃ ২৭ এপ্রিল ২০২৫, ১৮:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ সারবেলাকে এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, মো.জাফর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা যায়, ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.