× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা' বলে ভারতীয় মিডিয়ার গুজব

ডেস্ক রিপোর্ট

০৪ মে ২০২৫, ১২:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলা শনিবার ( মে) এক ভিডিও প্রতিবেদনে একটি ছবি দেখিয়ে দাবি করে, তাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের হ্যান্ডশেক করতে দেখা যাচ্ছে, তারা নাকি "সেনা আধিকারিক" (সেনা কর্মকর্তা) প্রতিবেদনে এমন প্রশ্ন তোলা হয়—"এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা কর্মকর্তা? পাকিস্তানি সেনা?" কারণ, দাবি অনুযায়ী, তাদের পোশাক বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে মিলছে না।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবির সত্যতা পাওয়া যায়নি। যাচাই-বাছাই করে দেখা গেছে, ছবিতে থাকা ব্যক্তিরা কোনো দেশের সেনা কর্মকর্তা নন; তারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার সদস্য।

ছবিটি মূলত ২০২৫ সালের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের, যা অনুষ্ঠিত হয় ২৯ এপ্রিল। এই ছবিটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, ওই অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. ছিবগাত উল্লাহ, পিপিএম বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন . ইউনূসের হাত থেকে।

পাশাপাশি, একই দিন বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজেও অনুরূপ পোশাক পরিহিত অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ছবি প্রকাশ করা হয়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও ওই অনুষ্ঠানে, ওই একই পোশাকে, ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর রিউমর স্ক্যানারকে বলেন, ছবিতে যাদের দেখা গেছে, তারা সবাই বাংলাদেশ পুলিশের সদস্য। এটি আমাদের সেরেমনিয়াল ড্রেস, যাকে সামার টিউনিক বলা হয়। পুলিশ সপ্তাহে আমরা এই ড্রেস পরিধান করি।

তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয়, আজতক বাংলার প্রতিবেদন ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং গুজব ছড়ানোর শামিল। এটি কোনোভাবেই সত্য নয় যে . ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিরা পাকিস্তানি সেনা কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.