× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ১৫:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর গুলিতে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামের এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার ( মে) দিবাগত গভীর রাতে কসবা উপজেলার মাদলা সীমান্তে। পরে গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, তবে আজ (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাকিব বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।

কসবা থানার ওসি আব্দুল কাদের জানান, রোববার মধ্যরাতে বিএসএফের গুলিতে সাকিব এবং ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠানো হয়। সাকিবের মৃত্যু নিশ্চিত হলেও ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে এবং তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মাদলা এলাকার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানিয়েছেন, সাকিবের মরদেহ বাড়িতে আনা হয়েছে এবং তারা বর্তমানে সাকিবের বাড়িতে যাচ্ছেন।

বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.