× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকার প্রধান হিসেবে প্রথমবার নিজভূমে যাচ্ছেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২৫, ১২:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার জন্মভূমি চট্টগ্রাম সফরে যাচ্ছেন। আগামীকাল বুধবার (১৪ মে) তিনি চট্টগ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরের শুরুতে ড. ইউনূস অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর তিনি নিজ পৈতৃক ভিটা—চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন। দীর্ঘদিন পর নিজ গ্রামে ফিরে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে অবস্থিত এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশগ্রহণ করবেন। এ সভায় বন্দর ও নৌ-পরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠন এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা।

সফরের শেষাংশে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন, যেখানে কর্ণফুলী নদীর ওপর নির্মাণাধীন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। বহু প্রতীক্ষিত এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার কিছু অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী বিস্তৃত জনগোষ্ঠীর যোগাযোগে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.