× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৫, ১৬:০৪ পিএম । আপডেটঃ ১৪ মে ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবি : সংগৃহিত

আবার রিমান্ডে নেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীরকে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেলাল তাকে রিমান্ডের ২ দিনের আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যদের সকাল ৮টার দিকে কারাগার থেকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাদের সকাল ১০টার পর ঢাকার আদালতে হাজির করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.