× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২৫, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের ২৮তম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস।

পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার পূর্ণাঙ্গ পুনর্গঠন সার্বিক পর্যালোচনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গৃহায়ন গণপূর্ত, বিদ্যুৎ জ্বালানি, স্থানীয় সরকার, স্বাস্থ্য পরিবারকল্যাণ এবং মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন।

এই কমিটিকে প্রশাসনিক নীতিগত সহায়তা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়াও, সভায়জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.