× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি : ড. আবদুল মঈন খান

১৭ মে ২০২৫, ১৬:০৬ পিএম

ছবি : সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেছন, ‘সেটি ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’  শনিবার (১৭ মে) জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  মঈন খান বলেন, ‘গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি বাংলাদেশের সকলের স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায়। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্তের জন্য।’

মঈন খান বলেন, ‘জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের জীবন দিয়েছেন। এই গণতন্ত্রকে বাংলাদেশের ফিরিয়ে আনতে হবে।’

এ সময় জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, সহ-সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিলন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.