× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মার্চ টু যমুনা': পুলিশের বাধায় গার্মেন্টস শ্রমিকদের কাকরাইলে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

২০ মে ২০২৫, ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বকেয়া বেতন ঈদ বোনাস পরিশোধের দাবিতে রাজধানীতে ফের বিক্ষোভে নেমেছেন গার্মেন্টস শ্রমিকরা। দাবি আদায়ে আজ মঙ্গলবার (২০ মে) সকালে বিজয়নগরে শ্রম ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। অফিস শুরু হওয়ার আগেই সেখানে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা, ফলে শ্রম ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে পারছেন না।

সকালের এই অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরামার্চ টু যমুনাকর্মসূচির ঘোষণা দেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা ভবনের দিকে রওনা হন। কিন্তু মিছিল কাকরাইল পৌঁছালে পুলিশ বাধা দেয়। তখন শ্রমিকরা সড়কের ওপর বসে পড়েন এবং বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যান। প্রচণ্ড বৃষ্টি তাদের দৃঢ় অবস্থান থেকে সরাতে পারেনি।

আন্দোলনকারীরা জানান, সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তারা একটি স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে।

তাদের অভিযোগ, হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ঈদ বোনাস এখনও পরিশোধ করা হয়নি। দাবির পরিমাণ প্রায় ২০ কোটি ৮৬ লাখ টাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই পাওনাদি নিয়ে কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিলেও কোনো সুরাহা হয়নি। তাই এবার আর প্রতীক্ষা নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথেই তাদের অবস্থান চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.