× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ দিনের রিমান্ডে মমতাজ

ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২৫, ১২:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কণ্ঠশিল্পী মানিকগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে দুটি পৃথক মামলায় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

সকালে ঢাকা কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে আনা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দল এলাকায় সংঘটিত চারজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মমতাজ বেগমকে আসামি হিসেবে মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে তোলা হয়। মামলার শুনানি পরিচালনা করেন বিচারক নূর হোসেন।

গত ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মমতাজ বেগমের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ মে (সোমবার) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.