× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেট্রোরেলের ২ স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া

ডেস্ক রিপোর্ট

২৪ জুন ২০২৫, ১৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ২টি স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমটিসিএলের প্রশাসক এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন এবং বিকেল ৩টায় বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে একটি প্রশিক্ষণমূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.