× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২৯ জন

ডেস্ক রিপোর্ট।

৩০ জুন ২০২৫, ১৮:১৯ পিএম । আপডেটঃ ৩০ জুন ২০২৫, ১৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪২ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৬ জন, যার মধ্যে ছয় হাজার ৮৫ জন পুরুষ ও চার হাজার ২১১ জন নারী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.