× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে না

ডেস্ক রিপোর্ট।

১০ জুলাই ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একইসঙ্গে প্রবাসীদের জন্য ভোট পদ্ধতিতে আসছে নতুনত্ব। তারা এবার ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও, তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফল। এ অবস্থায় ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, আমরা চূড়ান্ত নিয়েছি শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না।

তিনি আরও বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.