× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১২৭৮ জন

ডেস্ক রিপোর্ট।

২৯ জুলাই ২০২৫, ২০:৪২ পিএম । আপডেটঃ ২৯ জুলাই ২০২৫, ২০:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৯৯ জন।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪৯৯ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১২৭৮ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, এলজি ২টি, ওয়ান শুটারগান ১টি, বিদেশি পিস্তল ১টি, ১২ বোর লিডবল কার্তুজ ৮ রাউন্ড, গুলি ৩ রাউন্ড, ককটেল ২টি, দা ৪টি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.