× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণ-অভ্যুত্থান দিবসে কোনো নিরাপত্তা হুমকি নেই

ডেস্ক রিপোর্ট।

৩০ জুলাই ২০২৫, ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে সবকিছু রয়েছে।

এ সময় ডিএমপি’র বিশেষ অভিযান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি যে বিশেষ অভিযান চালাচ্ছে, তা তাদের রুটিন কাজ। প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তারা এমন ব্যবস্থা নিতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.