× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৫৮

ডেস্ক রিপোর্ট।

১৩ আগস্ট ২০২৫, ২০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৩৮ জন।

বুধবার (১৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

শাহাদাত হোসেন বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৩৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৮৫৮ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি তলোয়ার, একটি লোহার পাইপ, একটি তালা কাটার, একটি লোহার চাবুক, একটি কুচ, দুটি তীর, একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড ১২ বোর কার্তুজ (সিসা) উদ্ধার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.