× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন সফর শেষে সরাসরি নূরের পাশে এনসিপি নেতারা

তালুকদার রাসেল

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

 চীন সফর শেষে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম। গত শনিবার রাত ১১টার দিকে তারা হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে অবস্থানরত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এসময় নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ অন্য নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.