× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাকসু নির্বাচন

এক দফা ইশতেহার নিয়ে আলোচনায় প্রার্থী জামাল

তালুকদার রাসেল

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী জামাল তার ভিন্নধর্মী ইশতেহার প্রকাশ করেছেন। এক দফা, এক ইশতেহার শিরোনামে ঘোষিত এ ইশতেহারে মূল প্রতিশ্রুতি রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াগুলোর মানোন্নয়ন।

জামালের ঘোষণায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া মালিকদের সিন্ডিকেট শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থার পরিবর্তনে তিনি প্রতিশ্রুতি দেন, বিদ্যমান সিন্ডিকেট ভেঙে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাধ্যমে ক্যাফেটেরিয়া পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর ও উন্নতমানের খাবার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরবি বিভাগের মাস্টার্স (২০২৩-২৪) শিক্ষার্থী জামাল নিজেকে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু খাবারের মানোন্নয়ন নয়, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাল। শিক্ষার্থীদের কাছে তিনি ব্যালট নম্বর ৮৬ তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.