× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন সফরের অভিজ্ঞতা ও আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

তালুকদার রাসেল

০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৃথকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রথমে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান তাঁর সাম্প্রতিক চীন সফর (২০–২৭ আগস্ট) চলাকালে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি জানান, চীনের সামরিক নেতৃত্বের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দেশের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.