× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১ পিএম

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানি বাড়াতে চান বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। কোন মেকানিজমে করা হবে তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন ড. সালেহউদ্দিন। অর্থ উপদেষ্টা এসময় বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করলেও, এতে ভোক্তার উপরে প্রভাব পড়বে না।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ওই প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে না। এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। গমও কেনা হচ্ছে সেই বিবেচনায়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, সার আমদানির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স। তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। ট্যাক্স রেভিনিউ এখন স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.