× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেন্টমার্টিনে খাদ্যসামগ্রীসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ কোস্ট গার্ড ১০ জন পাচারকারীকে আটক করেছে। মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনতে চেয়েছিল- এ তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দিয়ে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, আড়াই হাজার কেজি রসুন, আড়াই হাজার কেজি পেঁয়াজ। এসময় দশ পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, জব্দ মালামাল, পাচারকারী এবং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.