× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

ডেস্ক রিপোর্ট।

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

উরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিবের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুশাসন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে তারা আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং মানবিক সহায়তার জন্য ইইউর অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশীদারিত্বমূলক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার জন্য বাংলাদেশের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.