× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাগরে ফের লঘুচাপ, বাংলাদেশে এর প্রভাব পড়বে কি?

ডেস্ক রিপোর্ট।

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত।

সাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলবর্তী এলাকায় নতুন এই লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা একদিনের মাথায় গুরুত্ব হারায়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ১০৬ মিলিমিটার। এছাড়া কুমিল্লায় ৩৬ ও ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.