× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিবিসির মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের সদর দপ্তরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত শান্তি নির্মাণ কমিশনের (পিবিসি) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে পিবিসি মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দেন তিনি।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা পিবিসির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন। টেকসই শান্তির ভিত্তি হিসেবে জাতিসংঘ সনদ, অন্তর্ভুক্তিমূলক শাসন ও সামাজিক সংহতির নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মো. তৌহিদ হোসেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা, শান্তি প্রতিষ্ঠা তহবিলে সহায়তা এবং শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নে জাতীয় উদ্যোগে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। উপদেষ্টা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য বাংলাদেশের অব্যাহত আহ্বানের কথাও তুলে ধরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.