× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূজা নিয়ে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিষ্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার বেশি।

পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বছর সারাদেশে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ লাখ সশস্ত্র বাহিনী কাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ৭০ হাজার। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আনসার সদস্য কাজ করছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যে, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.