× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সকলকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।

১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ এএম

ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টা দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে আসন্ন ‘জুলাই জাতীয় সনদ’স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “দেশের প্রত্যেক নাগরিক—আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার জায়গায়—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। সবাই যুক্ত হোন জাতির ঐক্যের এই উৎসবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য ভুলে আমরা আজ এক পতাকার নিচে, এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি সঞ্চয়ের সময়।

এই ঐতিহাসিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ১৭ অক্টোবর, বিকেল ৪টায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.