× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না, রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

ডেস্ক রিপোর্ট।

১৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

এছাড়া, তিনি দৃঢ়তার সাথে জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেটে ‘নির্বাচন ঘিরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। নির্বাচন কমিশন কেবল সাংবিধানিক আইন-কানুনের প্রতি দায়বদ্ধ এবং অন্য কারো কাছে তারা মাথা নত করবে না।

আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায়, তাদের নির্বাচনে অংশগ্রহণও স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.