× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনার শাসনামলে প্রায় সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।

২৫ অক্টোবর ২০২৫, ১৫:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ বা ভিন্নমত পোষণ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যা দেশে এক ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করেছিল।

আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন। পত্রিকাটি একুশ বছর পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল।

শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রায় সব গণমাধ্যম একই সুরে এবং একই বয়ান প্রচার করেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।

প্রেস সচিব শফিকুল আলম দৈনিক নয়া দিগন্তকে ‘ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।’

তিনি আক্ষেপ করে বলেন, বিপ্লবের জন্য সংবাদপত্র জরুরি হলেও, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।

শফিকুল আলম জোর দিয়ে বলেন, সে সময় একটি ‘ন্যারেটিভ’ বা বয়ান সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.