× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর

ডেস্ক রিপোর্ট।

০১ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম

ছবি: সংগৃহীত।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগর ও নদীতে আট মাসের জন্য জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (০১ নভেম্বর) থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা, চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই সময়ের মধ্যে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের সব জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ জানায়, জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান চালানো হবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীরা সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারা দেশে কঠোর তদারকি করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.