× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট।

১০ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটেছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আমতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.