× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

ডেস্ক রিপোর্ট।

২০ নভেম্বর ২০২৫, ১৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত।

বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টায় কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পর্যটকরা কুষ্টিয়ার বাসিন্দা হলেও দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেন। পরে গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১ পর্যটক আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১১ পর্যটক আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.