× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট।

২৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসিএন্ডএস) এ সাঁজোয়া কোরের ৪৫ বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বৃক্ষরোপণ ও অধিনায়কদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোর-এর কর্নেল কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

আইএসপিআর উপস্থিত সাংবাদিকদের বিষয়গুলো নিশ্চিত করেন।

সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও সময়পোযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।

প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করবে মর্মেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড সাঁজোয়া কোর-এর কর্নেল কমান্ড্যান্ট, ডিজি এনএসআই, অ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কমান্ড্যান্ট এসিসিএন্ডএস, বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.