× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএমই খাতে ৩৬০ ডিগ্রি অর্থায়নে জোরদারে বিজট্রেড ভেঞ্চারসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৮ পিএম

দেশের এসএমই খাতে ৩৬০ ডিগ্রি ভিত্তিক অর্থায়ন ও সহায়তা কার্যক্রম জোরদারে বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।


এই সমঝোতার আওতায় বিজট্রেড ভেঞ্চারস লিমিটেড কমিউনিটি ব্যাংকের কৌশলগত পরামর্শক ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করবে। সহযোগিতার মূল লক্ষ্য হলো সিএমএসএমই খাতকে ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গিতে সহায়তা প্রদান- যার মধ্যে রয়েছে অর্থায়নের ব্যবস্থা, প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও পরামর্শ সেবা, বাজার ও ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপন, ব্যবসা পরিবর্ধন এবং ঋণ ব্যবস্থা সহজীকরণ। বিজট্রেড তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ঋণ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।


কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর ও বিনিময় করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তফা মাহবুব হাসান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজিম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, শেখ পারভেজ মারেকার, হেড অব এজন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এস বি ইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আতিকুর রহমান; সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. শরীফ পাটওয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.