× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০ পিএম

ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে।

এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।

এই সুবিধা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকরা পাবেন লেনদেনে বাড়তি স্বাধীনতা ও সুবিধা।

গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গ্রাহকের কার্ডের তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না। ফলে, প্রতিটি লেনদেন থাকে সর্বোচ্চ নিরাপত্তা। শক্তিশালী এই নিরাপত্তাব্যবস্থা বিশ্বজুড়ে গুগল পে-কে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সেবাটির উদ্বোধন উপলক্ষ্যে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা নিজেদের প্রথম গুগল পে ট্রানজ্যাকশনে ২০% ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় ট্রানজ্যাকশনে ১০% ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন। ক্যাম্পেইনের শর্তাবলির ভিত্তিতে এই অফারটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

গুগল পে চালু প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য গুগল পে চালু আমাদের ডিজিটাল রূপান্তর যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহককেন্দ্রিক সেবার সাথে বৈশ্বিক পেমেন্ট-প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের দিচ্ছি বিশ্বজুড়ে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুবিধা।”

গুগল পে সেবা চালু ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। একইসঙ্গে দেশে ক্যাশলেস অর্থনীতির উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.