× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড় পরিসরে নতুন স্থানে ব্র্যাক ব্যাংক মতিঝিল শাখার উদ্বোধন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৪ পিএম

গ্রাহকদের সর্বাধুনিক ও সেরা মানের ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরও বড় পরিসরে মতিঝিল শাখার উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের উপভোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।

৯ ফেব্রুয়ারি ২০২৬ মতিঝিলের ৮৬–৮৭ নম্বর ভবন রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারে (২য় তলা) এই শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্রের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন এই শাখায় রয়েছে আধুনিক প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, লকার সার্ভিস এবং ডেডিকেটেড সিআরএম সুবিধা, যা গ্রাহকদের দেবে আরও সুবিধাজনক ও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা।

উল্লেখ্য, বর্তমানে ৩১০টি শাখা ও উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.