× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে তিনি ভোট দেওয়ার পর বলেন, আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।

প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী উৎসব করি, সবাই মিলে উৎসব করি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে— এটিই আমাদের আজকের প্রতিক্রিয়া।

গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.