× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১১ হাজার ভোটে এগিয়ে রুমিন ফারহানা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০২ পিএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৪৫টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা (হাঁস) ৩৪৪৬০ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব (খেজুর গাছ) ২৩২২৬ ভোট পেয়েছেন।

ভোটের দিন সকাল থেকেই আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল। সংশ্লিষ্ট এলাকার প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.