× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

ডেস্ক রিপোর্ট।

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭ পিএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৯ পিএম

ছবি: সংগীত।

জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন বুলবুল। তিনি লেখেন, ‘আমি শিগগিরই ফিরবো।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.