× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৭ পিএম

নীতিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে সিএমএসএমই অর্থায়ন নীতিমালা বিষয়ে একটি সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। 

এই উদ্যোগ দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে (সিএমএসএমই) সহায়তা করার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

কর্মশালায় লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ এসএমই খাতে ব্যাংকটির দীর্ঘদিনের নেতৃত্বস্থানীয় অবস্থান এবং গ্রামীণ পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি নিয়ে ব্যাংকটির চলমান প্রচেষ্টার পরিচায়ক।

১৬ ফেব্রুয়ারি ২০২৬ নীলফামারী সদর কমিউনিটি সেন্টারে এই কর্মশালাটির আয়োজন করা হয়। এতে অংশ নেন এই জেলায় কার্যরত ৩৩টি ব্যাংকের প্রতিনিধিরা।

কর্মশালার লক্ষ্য ছিল সিএমএসএমই অর্থায়ন নীতিমালার কার্যকর বাস্তবায়নে ব্যাংকগুলোর কার্যক্রম দক্ষতা বৃদ্ধি এবং নীতি-ভিত্তিক কাঠামো ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের পরিচালক মো. এমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস আরিফুল ইসলাম।

কর্মশালায় সিএমএসএমই নীতি বাস্তবায়নের মূল দিকগুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলোর মধ্যে ছিল রেগুলেটরি কমপ্লায়েন্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং মডেল, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড এবং টেকসই উদ্যোক্তা গঠনে আর্থিক প্রতিষ্ঠানের কৌশলগত ভূমিকা। অংশগ্রহণকারী কর্মকর্তারা ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন, যা তাঁদের সক্ষমতা বৃদ্ধি ও দেশের উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর অর্থায়ন সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সিএমএসএমই খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে অভিহিত করেছেন। কর্মকর্তারা জোর দিয়ে বলেন, সমন্বিত প্রচেষ্টা, সুশাসন এবং নীতি অনুসরণের মাধ্যমে দেশে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ইকোনোমিক ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

দেশের প্রথম এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে অর্থায়নের সুযোগ সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.