পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজেদের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার এক বিশাল সম্ভার ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ডাইনিং, নিত্যপণ্য কেনাকাটা, ফ্যাশন, ঘর সাজানো এবং ভ্রমণসহ যাপিত জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই আকর্ষণীয় অফারগুলো উপভোগ করা যাবে মাসজুড়ে।
উৎসবের এই মৌসুমে গ্রাহকদের ব্যয় সাশ্রয়ী ও আনন্দময় অভিজ্ঞতা দিতে ব্যাংকটি এই বিশেষ ক্যাম্পেইনের বিস্তারিত প্রকাশ করেছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নিতে ব্যাংকটি এবারই প্রথম প্যান প্যাসিফিক সোনারগাঁও ও গুলশানের ক্রাউন প্লাজায় পাঁচজনের মূল্যে ছয়জন ভোজের বিশেষ সুযোগ নিশ্চিত করেছে। এছাড়া দেশের নির্বাচিত রেস্টুরেন্টগুলোতে ৩০ শতাংশ পর্যন্ত সরাসরি ছাড় এবং বিভিন্ন প্রিমিয়াম হোটেলে একটি কিনলে একটি বিনামূল্যে বা বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়া হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাকে সহজ করতে ইউনিমার্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ক্যাশব্যাক বা অর্থ ফেরত সুবিধা মিলবে। পাশাপাশি জনপ্রিয় ইফতারি বাজার ‘লাহোর বাই আইকিচেন’ ও ‘খাজানা’তে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং ঘরে বসে ইফতারি অর্ডারের ক্ষেত্রে ফুডপান্ডায় মিলবে আকর্ষণীয় ভাউচার।
ঈদ কেনাকাটায় বাড়তি স্বস্তি দিতে ফ্যাশন ও ব্যক্তিগত পরিচর্যা বা বিউটি সেলুনগুলোতে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন শীর্ষস্থানীয় ফ্যাশন ও জুয়েলারি ব্র্যান্ডের কেনাকাটায় গ্রাহকরা এই বিশাল ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন হাউস ইউলো বা ‘ইয়েলো’তে কেনাকাটার ক্ষেত্রে শর্তসাপেক্ষে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা মিলবে। মূলত গ্রাহকদের উৎসবের প্রস্তুতিকে আরও সহজ ও আনন্দদায়ক করতেই ব্যাংকটি এই বিস্তৃত পরিসরের অফারগুলো সাজিয়েছে।