× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজানের খরচে স্বস্তি আনতে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। রমজান মাসে বাড়তি গৃহস্থালি খরচের চাপ কমাতেই এ উদ্যোগ নিয়েছে অপারেটরটি।


শুধুমাত্র একটি টেলিযোগাযোগ সেবা প্রদানকারী হিসেবে সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবনের নির্ভরযোগ্য সঙ্গী হতে চায় বাংলালিংক। নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় ঘোষণা বাংলালিংকের সে অঙ্গীকারকেই প্রতিফলিত করে। 


এ উদ্যোগের আওতায় দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম, স্বপ্ন অনলাইন, চালডাল ও ডেইলি শপিং, এর সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। রমজানজুড়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা এসব প্ল্যাটফর্মে বাজার করলে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। সারা দেশের গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সহজ করার লক্ষ্যে এ ছাড় সুবিধা ঘোষণা করেছে বাংলালিংক। 


সব ধরনের আয়ের পরিবারের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রমজানে প্রয়োজনীয় কেনাকাটা আরও সাশ্রয়ী ও সহজ হবে। বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান দেওয়ার মাধ্যমে গ্রাহকদের প্রতি যত্নশীল ও সহমর্মিতাপূর্ণ আচরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে বাংলালিংক।


এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “রমজান আমাদের শেখায় আত্মশুদ্ধি এবং আপনজনদের সাথে মিলেমিশে থাকার পরম মমতা। তবে উৎসবের এই আবহে অনেক সময় সংসারের বাড়তি খরচ পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বাংলালিংকের কাছে সংযোগ মানে শুধু নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করা নয়; বরং আমাদের সেবা গ্রহণকারী মানুষের প্রয়োজন বুঝতে পারা এবং সে অনুযায়ী সেবা প্রদান করা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ের সুযোগ দিচ্ছি, যাতে পরিবারগুলো স্বস্তিতে রমজানের খরচ সামলাতে পারে।”


গ্রাহকেরা মাইবিএল অ্যাপের অরেঞ্জ ক্লাব সেকশন অথবা বাংলালিংকের অফিসিয়াল চ্যানেল থেকে অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ এ ছাড় উপভোগ করতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.