প্রথমবারের মতো হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানী শুরু হয়েছে। প্রতিবেশি দেশ মিয়ানমারে শিপমেন্টের মাধ্যমে এই সাফল্যযাত্রা শুরু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে ইতোমধ্যে রপ্তানী চুক্তি সম্পন্ন হয়েছে। হামদর্দের ঐতিহাসিক এই সাফল্য উপলক্ষে দোয়া’র আয়োজন করা হয়।
১৭ ই ফেব্রুয়ারী, ২০২৬; সোমবার দুপুরে প্রথমে কেক কেটে এবং পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে রপ্তানী সাফল্য উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুনের উদ্যোগে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এখন থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে হামদর্দের পণ্য ।
দেশের মানুষের চাহিদা পূরণ করে বিশ্বের মানুষের প্রয়োজন মেটাতে পারা হামদর্দের জন্য একটি গৌরবজনক অধ্যায় ।
সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা এখন বিশ্বজয়ের পথে। এটি এখন প্রমাণিত হয়েছে যে, হামদর্দের ওষুধ ও পণ্যের মান অতুলনীয় বলেই সারাবিশ্ব সাদরে গ্রহণ করছে।
এ সময় হামদর্দের পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।