× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

ডেস্ক রিপোর্ট।

০২ মার্চ ২০২৬, ১৩:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়।

সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি (২০২৬) থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে।

যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয় জানিয়ে বলা হয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দফতর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.