× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

ডেস্ক রিপোর্ট।

০৮ মার্চ ২০২৬, ১৩:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে মরণোত্তর পুরস্কারটি  গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে খালেদা জিয়াসহ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পান ছয়জন। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কার দেওয়া হয়।

‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার

‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন

‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর

‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম

‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কার পান


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.